সরকারি দেবেন্দ্র কলেজ ৮৪ বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে -বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

সরকারি দেবেন্দ্র কলেজ ৮৪ বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে -বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, সরকারি দেবেন্দ্র কলেজ ৮৪ বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। এ কলেজের শিক্ষার্থী ছিলেন ভাষাসৈনিক রফিকউদ্দিন আহমেদ। দেশের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনসহ বিভিন্ন গণ-আন্দোলন ও জাতীয় গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে এ কলেজের অবদান রয়েছে।

 

মন্ত্রী আজ মানিকগঞ্জে সরকারি দেবেন্দ্র কলেজে সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

 

মন্ত্রী প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে বলেন, প্রবাসীদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। প্রবাসীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, যাত্রীসাধারণের সুবিধার্থে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত বিমানসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

 

এর আগে মন্ত্রী সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে ‘শহীদ জিয়া’, ‘মুক্তিযুদ্ধ’ এবং ‘জুলাই স্মৃতি কর্নার’-এর উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

সূত্রঃ পিআইডি